ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ৩৮৬ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩০ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩৮ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) আটজন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৯ জন রয়েছেন।

এসময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩২২ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১০ হাজার ৬৮২ জন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৯ শতাংশ নারী। চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৯ হাজার ৪০৯ জন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ জন।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here