খাদেমুল ইসলাম ফরহাদ, ইবি প্রতিনিধি ::

আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোট অনুষ্ঠিত হবে। এ গণভোটে জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ কে জয়যুক্ত করার জন্য ক্যাম্পেইন চালিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর, ডায়না চত্বর ও বটতলা সংলগ্ন স্থানে এ ক্যাম্পেইন কর্মসূচি পালন করে সংগঠনটির নেতা-কর্মীরা। এসময় সংগঠনটির সভাপতি সভাপতি ইউসুব আলী ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন সহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি ইউসুব আলী বলেন, আমরা দীর্ঘদিন ধরে অনলাইন এবং অফলাইনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলাম। তবে আজকে আনুষ্ঠানিকভাবে লিফলেট নিয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা শুরু করেছি। শিক্ষার্থীদের কাছে আমাদের আহ্বান, আপনারা নিজেরাও ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেবেন এবং সবার কাছে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবেন। আপনারা সচেতন মানুষ। আপনাদের পরিবার এবং সব সাধারণ মানুষ কাছে ‘হ্যাঁ’ ভোট দিলে কী উপকারটা হবে সেটা তুলে ধরবেন।

প্রসঙ্গত, গণভোট হলো একটি সরাসরি গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে রাষ্ট্রীয় বা সাংবিধানিক কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি জনগণের সম্মতি বা অসম্মতি নেওয়ার জন্য ভোটের আয়োজন করা হয়। বাংলাদেশে জুলাই সনদ ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনগণের বৈধতা ও সম্মতি আদায়, স্বৈরাচার প্রতিরোধ ও ক্ষমতার ভারসাম্য নিশ্চিতকরণ এবং স্থায়ী সংস্কার নিশ্চিতের জন্যই এ গণভোটের আয়োজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here