খাগড়াছড়িতে ইউপিডিএফের সংগঠককে গুলি করে হত্যাআল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ি জেলা সদরের পানখাইয়াপাড়া সড়কের সুইচগেইট এলাকায় ইউনাটেড পিপলস ডেমোক্রেডিট ফ্রন্ট (ইউপিডিএফ) এর সংগঠক মিঠুন চাকমা (৪০)কে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিঠুন চাকমা খাগড়াছড়ি সদরের অর্পনা চৌধুরী পাড়া এলাকার মৃত স্বপন কিশোর চাকমার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, দুস্কৃতিকারীরা মিঠুন চাকমাকে লক্ষ করে কাজ থেকে গুলি করে। এতে তার মৃত্যু হয়েছে। এই হত্যা কান্ডের রহস্য উদঘাটনের জন্য ও খুনিদের গ্রেফতার করতে পুলিশ অভিযানে নেমেছে বলে তিনি জানান। জানা যায়, বুধবার কোর্টে হাজিরা শেষে ১২টার দিকে নিজ বাড়িতে ফেরার পথে একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে অপহরণ করে পরে সন্ত্রাসীরা তাকে সুইচগেইট এলাকায় নিয়ে তার পেটে ও মাথায় গুলি করে ফেলে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা বুধবার এক বিবৃতিতে খাগড়াছড়িতে সেনা-সৃষ্ট নব্য মুখোশ বাহিনী সন্ত্রাসী কর্তৃক ইউপিডএফ সংগঠক মিঠুন চাকমাকে গুলি করে হত্যার ঘটনাকে ‘কাপুরুষোচিত, বর্বরোচিত ও ক্ষমার অযোগ্য অপরাধ’ বলে মন্তব্য করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেছেন, ‘ইতিপূর্বে রাঙামাটিতে দুই ইউপিডিএফ কর্মী ও সমর্থককে খুনের পরও প্রশাসনের পক্ষ থেকে চিহ্নিত হত্যাকারীদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ না করায় খুনীরা খোদ খাগড়াছড়ি শহরে খুন করার দুঃসাহস পাচ্ছে।’ইউপিডিএফ নেতা বলেন মিঠুন চাকমাসহ সম্প্রতি নব্য মুখোশ বাহিনী সন্ত্রাসীদের হাতে নিহত ইউপিডিএফ সদস্য ও সমর্থকদের মৃতুর দায় সরকার এড়াতে পারে না।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here