মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট আব্বাস বাজারে অনুষ্ঠিত হয়েছে ‘মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা-২০২৬। বুধবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৫৮-৭১ পয়েন্টে গোমস্তাপুর উপজেলা হোগলা দলকে পরাজিত করে শিবগঞ্জ উপজেলা আব্বাস বাজার দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল মাদক নয়, হোক জীবনের জয়”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ-এর উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল মবিন, সহকারী অধ্যাপক মো. মাসুম, মো. টমাস মাস্টারসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ ও সুন্দর জীবন গড়তে তরুণদের নিয়মিত মাঠমুখী হতে হবে।
সভাপতির বক্তব্যে চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
ভলিবল প্রতিযোগিতায় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here