শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির উদ্যোগে বুধবার (২৭ আগষ্ট) কমলগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে উপজেলার আদমপুরে সংস্থার কার্যালয় মাঠে বিজ্ঞান মেলা শেষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক শেখ জুবেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মৌলভীবাজার সিডিসির চেয়ারপার্সন বিলকিস বেগম, সিডিসি সদস্য শাব্বির এলাহী, একে বাংলা স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আনিসুজ্জামান মিজান ও তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক ব্রজেন্দ্র কুমার সিংহ।বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ১০টি স্টলে বিজ্ঞান মেলায় বিভিন্ন উদ্ভাবন, ভাসমান বাড়ি, গ্রীণ হাউস,আদর্শ শহর , আদর্শ গ্রামসহ নানা ধরনের প্রযুক্তির ডিসপ্লে উপস্থাপন করা হয়।
উপস্থিত অতিথিরা বিচার করে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরষ্কারসহ অংশগ্রহণকারী সকল ষ্টলকে পুরষ্কার প্রদান করা হয়।