শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৬সিম্বের) সন্ধ্যায় উপজেলার মাধবপুর বাঘবাড়ী যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত এক অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর হাতে খাতা, কলম, পেন্সিল ও অন্যান্য শিক্ষা সামগ্রী সহ মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন খেলাধুলার পুরষ্কার প্রদান করা হয়।
সংস্থার উপদেষ্টা পরিক্ষিত সিংহের সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য প্রশান্ত সিংহের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর মনিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক প্রভাস চন্দ্র সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি পিন্টু দেবনাথ, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, মোনায়েম খান, আব্দুল মুমিন, সংগঠনের উপদেষ্টা উপদেষ্টা রাজেন্দ্র সিংহ, খুলেন্দ্র সিংহ, নবকিশোর সিংহ ও বিজিত সিংহ প্রমূখ।অনুষ্ঠানে কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন সংগঠনের উন্নয়নে আর্থিক অনুদান প্রদান করেন।
’এসময়, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, এলাকার প্রবীন মুরব্বি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।