শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৬ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে কমলগঞ্জ ক্রিকেট একাডেমি মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও মৌলভীবাজার কোয়াবের সভাপতি হাসান আহমেদ জাবেদ। 
কমলগঞ্জ কোয়াবের সভাপতি মোহাম্মদ মাহমুদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কর্ডিনেটর সরফরাজ আহমেদ শরফু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ মো. জসিম উদ্দিন শাকিল, মৌলভীবাজার কোয়াবের কোষাধ্যক্ষ মো. রেজওয়ানুর রহমান, শ্রীমঙ্গল কোয়াবের সাংগঠনিক সম্পাদক মীর কালাম আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মনসুর রাফি, বিশিষ্ট সমাজসেবক রাহেল চৌধুরী, কমলগঞ্জ কোয়াবের সহ সভাপতি মুর্শেদুর রহমান প্রমুখ।
সমাপনী খেলায় ভানুগাছ ইউনাইটেডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাহাত ফাইটার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here