পটুয়াখালী প্রতিনিধি ::

পটুয়াখালীতে ঈদের নামাজ আদায় করতে আসা শিশু ও বয়োবৃদ্ধদের মধু দিয়ে আপ্যায়নের এক ব্যতিক্রমী আয়োজন করেছে প্রকৃতি বিষয়ক ‘সেভ দি বার্ড এ্যান্ড বি’ নামে স্থানীয় এক স্বেচ্ছাসেবি সংগঠন।

আজ সোমবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এ সংগঠনটি পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ধানদী বোর্ড অফিস জামে মসজিদ ময়দানের এ আপ্যায়নের ব্যবস্থা করে।

ময়দানের ঈদ জামাতের ইমাম মু. মুজাহিদুল ইসলাম বলেন, ‘ঈদের ময়দানের পাশেই মসজিদ কমিটির উদ্যোগে দুইটি স্টল রাখা হয়। ওই দুটি স্টল থেকে ‘সেভ দি বার্ড এ্যান্ড বি’র মধু বিতরণের পাশাপাশি শিশুদেরকে চকলেট, রঙিন বেলুনসহ বয়স্কদের জন্য চা, কফি ও পান-সুপাড়িতে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, সবকিছুর মাঝে সবাইকে ঈদের আনন্দ, শান্তির বার্তা ও পরম তৃপ্তির ছোঁয়া লাগানোর উদ্দেশে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here