ওয়ালিউল্লাহ ওয়ালিদ, ইবি প্রতিনিধি:: স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার দিনটি শ্রদ্ধায়, ভালোবাসায় প্রতিবছরে উদযাপন করে আসছে, এবারেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগ।

দিবসটি উপলক্ষে রোববার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দ র‌্যালি করে একাংশের নেতা-কর্মীরা।

র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে এসে মিলিত হয়। পরে সেখানেইও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন একাংশের নেতা-কর্মীরা।

এসময় তৌকির মাহফুজ মাসুদ, শিশির ইসলাম বাবু, মিজানুর রহমান লালন, ফয়সাল সিদ্দিকী আরাফাত, বিপুল খান, রাব্বিসহ শাখা ছাত্রলীগের প্রমুখ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এর আগে জাতির পিতার প্রতিকৃতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here