Date & Time - May 18, 4701 -  

Send us an email...

Sending your message. Please wait...

Thanks for sending your message! We'll get back to you shortly.

There was a problem sending your message. Please try again.

Please complete all the fields in the form before sending.

সরাইলে সংঘর্ষে পুলিশ কর্মকর্তা সহ আহত শতাধিক, ভাংচুর লুটপাট

ব্রাক্ষণবাড়িয়ার সরাইলে পৃথক দু’টি সংঘর্ষে পুলিশ কর্মকর্তা সহ অন্তত শতাধিক লোক আহত হয়েছে। সংঘর্ষের জের ধরে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে ভাংচুর ও লুটপাট করেছে দাঙ্গাবাজরা। গতকাল সকালে উপজেলার পরমানন্দপুরে দু’গ্রুপ ও মঙ্গলবার রাতে সদর ইউনিয়নের গরু বাজারে দু’দল গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল সকালে পরমানন্দপুরের আয়ুব খান ও মোশারফ খানের লোকজন দেশীয় অস্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিন ঘন্টা স্থায়ী এ সংঘর্ষে পুলিশ কর্মকর্তা সহ অন্তত শতাধিক লোক আহত হয়েছে। পুলিশি গ্রেপ্তার এড়াতে আহতরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। পরমানন্দপুরে উভয় পক্ষের আহতরা হলেন- সিরাজ, মজিবুর, রতন, আসাদ, সলিমুল, নুরুল, সাদেক, খোকন, সোহেল, দুলাল, ছাদেক, মনির, কাজু ও বকুল প্রমূখ। এ দিকে গত মঙ্গলবার রাতে সরাইলের উচালিয়া পাড়ার এক গৃহবধুকে বড্ডা পাড়া গ্রামের রফিক নামের বখাটে যুবক উত্তক্ত করে। সজল নামের এক যুবক প্রতিবাদ করায় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।এর জের ধরে দু’দল গ্রামবাসী রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে দাঙ্গাবাজরা বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বালিয়ে দেয়। জেলা থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে সরাইল থানার এস আই কামরুজ্জামান, এস আই গোলাম ফারুক, এ এস আই ইসমাঈল ও নায়েক আবুল হোসেন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১৪ রাউন্ড রাবার বুলেট ও ২০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মোহাম্মদ মাসুদ/সরাইল প

 এই রিপোর্ট পড়েছেন  23 - জন
 রিপোর্ট »বুধবার, ২২ ফেব্রুয়ারী , ২০১২. সময়-৭:৪৮ pm | বাংলা- ১০ ফাল্গুন ১৪১৮
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!
ফোন : +৮৮ ০১৭৩০১৬৫২৭৮,+৮৮ ০১৯১১৩০৭০০৭ ই-মেইল: এডিটর-ইন-চিফ : gfarooqarif@yahoo.com, নিউজ রুম: unews24@gmail.com
এডিটর-ইন-চিফ : গোলাম ফারুক আরিফ ® বার্তা সম্পাদক: আ হ ম ফয়সল
48, Moneshwar Road (3rd Floor-South) Zigatola, Dhaka-1209
Copyright © 2011 » All rights reserved
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম-এর প্রতিষ্ঠান
☼ Provided By  websbd.net  » System  Designed by HELAL .
GO TOP