Date & Time - May 18, 4354 -  

Send us an email...

Sending your message. Please wait...

Thanks for sending your message! We'll get back to you shortly.

There was a problem sending your message. Please try again.

Please complete all the fields in the form before sending.

নওগাঁর রাণীনগরে গৃহবধূকে দোররা মারার ঘটনায় মাতবর-মাওলানা গ্রেফতার

নওগাঁ জেলার রাণীনগর উপজেলার মিরাট উত্তরপাড়া গ্রামে গ্রাম্য শালিসে গৃহবধূকে দোররা মারার ঘটনায় গ্রাম্য মাতবর আফজাল হোসেন ও মাওলানা নূরে আলমকে বুধবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ।

রানীনগর থানার ওসি (তদন্ত) মাহুবুবুল আলম ২ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে ভূক্তভোগী গৃহবধূ আকলিমা বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের  করলে পুলিশ ওই দুই জনকে গ্রেফতার করে। মামলার অন্য আসামিরা হলেন, গ্রাম্য মাতবর আজিজুর রহমান, আছাব আলী, মোঃ ছটু, শফিকুল ইসলাম, ইসহাক আলী, শুকুর আলী, মোফাজ্জল হোসেন , মোঃ ফজলু, মোঃ কাদের হোসেন এবং আবুল কালাম আজাদ।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে দুশ্চরিত্রা আখ্যা দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার ইছাহাক আলীর নেতৃত্বে গ্রামের মাতবররা গ্রাম্য শালিসে আকলিমাকে ১০১ টি দোররা মেরে তওবা পড়ানো ও ৫০০ টাকা জরিমানা আদায় করার রায় দেন। শনিবার সকালে জরিমানা আদায় করে মাওলানা নূরে আলম গৃহবধূ আকলিমাকে দোররা মেরে শালিস বৈঠকের রায় কার্যকর করেন।

ওসি আরও জানান, মামলার অন্য আসামিরা পলাতক রয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তন্ময় ভৌমিক/নওগাঁ

 এই রিপোর্ট পড়েছেন  16 - জন
 রিপোর্ট »বুধবার, ২২ ফেব্রুয়ারী , ২০১২. সময়-৭:৩০ pm | বাংলা- ১০ ফাল্গুন ১৪১৮
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!
ফোন : +৮৮ ০১৭৩০১৬৫২৭৮,+৮৮ ০১৯১১৩০৭০০৭ ই-মেইল: এডিটর-ইন-চিফ : gfarooqarif@yahoo.com, নিউজ রুম: unews24@gmail.com
এডিটর-ইন-চিফ : গোলাম ফারুক আরিফ ® বার্তা সম্পাদক: আ হ ম ফয়সল
48, Moneshwar Road (3rd Floor-South) Zigatola, Dhaka-1209
Copyright © 2011 » All rights reserved
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম-এর প্রতিষ্ঠান
☼ Provided By  websbd.net  » System  Designed by HELAL .
GO TOP