রোববার সকালে জামালপুর-ময়সনসিংহ মহা সড়কের হামিদপুর বানার ব্রিজ নামক স্থানে দ্রুতগামী একটি ট্রাক চাপায় বাবু (৩০) নামে এক বাইসাইকেল আরোহী মারা গেছে।
প্রত্যক্ষদর্শীরা ইউনাইটেড নিউজকে জানিয়েছে, রোববার সকালে জামালপুর থেকে বাবু তার বাইসাকেল চালিয়ে নান্দিনায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা চলন্ত একটি ট্রাক নং (ঢাকা ট-৯৯৯) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
স্থানীয় জনতা ঘাতক ট্রাক আটক করলেও চালক হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।
নিহতের বাড়ী নওগাঁ জেলার মান্দা উপজেলার কবিরপুর গ্রামে।
সে ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে।
বাবু গত কয়েক মাস ধরে জামালপুর শহরের শাহপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে অন্যান্য সঙ্গীদের সাথে বসবাস এবং বাইসাইকেলে ফেরী করে গ্রামে গঞ্জে বাচ্চাদের খেলনা বিক্রি করে আসছিল।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাইদুর রহমান/জামালপুর









