Date & Time - May 18, 3939 -  

Send us an email...

Sending your message. Please wait...

Thanks for sending your message! We'll get back to you shortly.

There was a problem sending your message. Please try again.

Please complete all the fields in the form before sending.

ঝিনাইদহে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ৫

শাহারিয়ার রহমান, ঝিনাইদহ

ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৫ জন আহত হয়েছে। নিহত জাহাঙ্গীর হোসেন (৩২) উপজেলার কালীশংকরপুর গ্রামের জাবেদ আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর সাড়ে ৩ টার দিকে।

হরিনাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, উপজেলার ভায়না ইউনিয়নের কালীশংকরপুর গ্রামে বিবাদমান দু’দল গ্রামবাসীর মধ্যে জমা-জমি নিয়ে গোলযোগ চলে আসছিল। তারই জের ধরে আজ সোমবার দুপুর সাড়ে ৩ টার দিকে উভয় গ্রুপ দেশীয় অস্ত্র-শস্ত্র, ঢাল-ফালা, রামদা, বল্লম, শর্কি ও লাঠি-সোটা নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রতি পক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জাহাঙ্গীর হোসেন ঘটনা স’লেই নিহত হয়।

এ ঘটনায় আরিফ হোসেন সহ কমপক্ষে ৫ জন আহত হয়। আহতদেরকে স’ানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গ্রামটিতে মোতায়েন করা হয়েছে পুলিশ।

 এই রিপোর্ট পড়েছেন  22 - জন
 রিপোর্ট »সোমবার, ৩০ জানুয়ারী , ২০১২. সময়-৪:৩২ pm | বাংলা- ১৭ মাঘ ১৪১৮
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!
ফোন : +৮৮ ০১৭৩০১৬৫২৭৮,+৮৮ ০১৯১১৩০৭০০৭ ই-মেইল: এডিটর-ইন-চিফ : gfarooqarif@yahoo.com, নিউজ রুম: unews24@gmail.com
এডিটর-ইন-চিফ : গোলাম ফারুক আরিফ ® বার্তা সম্পাদক: আ হ ম ফয়সল
48, Moneshwar Road (3rd Floor-South) Zigatola, Dhaka-1209
Copyright © 2011 » All rights reserved
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম-এর প্রতিষ্ঠান
☼ Provided By  websbd.net  » System  Designed by HELAL .
GO TOP