প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়েছি বলেই বিরোধিদলীয় নেত্রী ডিজিটাল স্ক্রিন ব্যবহার করতে পারছেন। আজকে উনি (বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া) রোডমার্চ করে যাচ্ছেন।
আর সেই উপলক্ষে চট্টগ্রামে এক সপ্তাহ ধরে আলোকসজ্জা করা হয়েছে। আমরা যদি বিদ্যুৎ উৎপাদন না বাড়াতাম তাহলে উনি রোডমার্চে আলোকসজ্জা করতে পারতেন না।
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার
এই রিপোর্ট পড়েছেন 31 - জন









